প্রধান সূচি

Sunday, February 17th, 2019

 

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বাড়ি দেয়া হচ্ছে … শ. ম. রেজাউল করিম

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, সারাদেশে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিত্যক্ত বাড়ি বরাদ্দ দেয়া হয়েছে। এখনো দেয়া হচ্ছে। রবিবার জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের বাড়ি বরাদ্দ একটি চলমান প্রক্রিয়া। যুদ্ধাহত অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা নির্দিষ্ট কোনো পরিত্যক্ত বাড়ি বরাদ্দের জন্য আবেদন করলে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিবেচনা করা হবে। সংসদ সদস্য মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কেউ গৃহহীন থাকবে না। এ ঘোষণার আলোকে নি¤œআয়ের অসহায় মানুষের গৃহায়ণের জন্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত

কাব স্কাউটদের নিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হলো ৪ দিন ব্যাপী ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী। রবিবার সন্ধ্যায় পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ মাঠে মহাতাঁবু জলসার মধ্যদিয়ে শেষ হয়েছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির অনুষ্ঠান। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাতাঁবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, জেলা স্কাউট কমিশনার কাজী মুজিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ বিষয়কে সামনে রেখে পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে রবিবার মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরীয়তুল্লা, সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের উপাধক্ষ মুজীবুর রহমান বাবুল,বিস্তারিত পড়ুন


শেখ এ্যানী রহমান মহিলা এমপি নির্বাচিত

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে শেখ এ্যানী রহমান সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া ৪৯ জন নারী সংসদ সদস্যের মধ্যে পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে পিরোজপুর থেকে অতিরিক্ত কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমানকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। আবুল কাশেম বলেন, নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে তাদের হিসেবে শপথ নিতে হবে।


শিক্ষিকাকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুল শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগে হাফিজুর রহমান সরদার (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুলতান সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কাউখালী-বেকুটিয়া সড়কের নিলতি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে হাফিজুর প্রায়ই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে উত্যক্ত করতো। শনিবার ওই শিক্ষিকাকে পুনরায় উত্যক্ত করলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাফিজকে আটক করে। পরে ইউএনও ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেবিস্তারিত পড়ুন


সুশীল সভাপতি ॥ প্রদীপ সম্পাদক

বাংলাদেশ ব্রাহ্মন সংসদের জেলা কমিটি গঠন

বাংলাদেশ ব্রাহ্মন সংসদ পিরোজপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে শহরের অস্থায়ী কার্যলয়ে সুশীল চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে সুশীল চক্রবর্ত্তী (পিরোজপুর)কে সভাপতি এবং প্রদীপ চক্রবর্ত্তী (পিরোজপুর) কে সাধারণ সম্পাদক নির্বচিত করা হয়। ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে অরুন চক্রবর্র্ত্তী (স্বরূপকাঠী), দিপংকর চক্রবর্ত্তী (নাজিরপুর), সুভাষ চক্রবর্ত্তী (ইন্দুরকানী), বিভূতি রঞ্জন ব্রহ্মচারী (কাউখালী), দিলীপ চক্রবর্ত্তী (মঠবাড়িয়া), পরিমল চক্রবর্ত্তী (পিরোজপুর), সুশেন চক্রবর্ত্তী (ভান্ডারিয়া), যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী (ইন্দুরকানী), কোষাধ্যক্ষ শ্যামাপ্রসাদ মুখার্জী (পিরোজপুর), সাংগঠনিক সম্পাদক অনির্বাণ চক্রবর্ত্তী (পিরোজপুর), দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তীবিস্তারিত পড়ুন


জাতীয় গণিত উৎসবে স্বরূপকাঠির ৫ মেধাবী মুখ

ডাচ বাংলা ব্যাংক ও দৈনিক প্রথম আলোর আয়োজনে জাতীয় গণিত উৎসব-২০১৯ এ সুযোগ পেয়েছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ৫ মেধাবী মুখ। গালিবুল আলম, মুশফিক সাজিদ, প্রতিপ্ত মন্ডল, আবির আহম্মেদ ও সামিউল হাসান এই ৫ মেধাবি মুখ এ বছর ১০ম শ্রেনীর শিক্ষার্থী। তারা উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আগামী ১ ও ২ মার্চ রাজধানীর ঢাকার মোহাম্মদপুরে ‘সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে’ জাতীয় পর্যায়ের গণিত উৎসব প্রতিযোগিতায় অংশ নিবে। জানা গেছে, এ বছর গনিত উৎসবে উপজেলা থেকে ৪০ জন শিক্ষার্থী পিরোজপুরে জেলা বাছাই পর্বে অংশ নেয়। সেখানে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় গরু চুরির হিড়িক

ভান্ডারিয়া উপজেলায় হঠৎ করে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। একই রাতে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে জেলার ভান্ডারিয়া-চরখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের স্থানীয় কলোনি বাজারের উত্তর দিকে ৩নং ওয়ার্ড এর চিংগুরিয়া গ্রামের কৃষক লোকমান হোসেন ২টি, পার্শবর্তী ৩নং ওয়ার্ডের বাসিন্দা রমেন হাওলাদারের ৩টি, সঞ্জীব হাওলাদারের ২টি ও সাধু নামের এক ব্যক্তির ১টিসহ ৮টি গরু চুরি হয়। চুরি যাওয়া গরুর মালিক পক্ষ থেকে জানা গেছে, তারা প্রতি দিনের মত শুক্রবার সন্ধ্যায় গরু গোয়ালে রাখে এবং রাতে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে গোয়ালে গরু না দেখেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সীমানা পিলারসহ ৫ প্রতারক গ্রেফতার

স্বরূপকাঠী উপজেলায় বৃটিশ আমলের বহু মূল্যমানের একটি সীমানা পিলারসহ বিশাল গ্রাম থেকে ৫ প্রতারককে গেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এস. আই দিলীপ ও এএসআই মোজাম্মেলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশাল গ্রামের জামাল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে সীমানা পিলারসহ ওই তাদের আটক করেন। গ্রেফতারকৃতরা হল, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হরিবাহাটি গ্রামের মাহাবুব আলম, নাজিরপুর উপজেলার রঘুরাথপুর গ্রামের একলাছুর রহমান ও জাহিদুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া গ্রামের রাসেল খান সাইদ ও বিশাল গ্রামের জামাল ফকির। স্বরূপকাঠী থানার ওসি কে. এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামাল ফকিরের বাড়ী থেকে পিলারসহবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মিথ্যা অভিযোগে মানববন্ধন করায় মামলা

মঠবাড়িয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন করায় ৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন ভুক্তভোগী সঞ্জীব কর্মকার নামের এক ব্যবসায়ী। গত ১১ ফেব্রুয়ারী সঞ্জীব কর্মকার বাদী হয়ে স্বর্ণ ব্যবসায়ী দেবাশীষ কর্মকারকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, সঞ্জীব কর্মকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মঠবাড়িয়া ও সাপলেজা বাজারে দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করে আসছেন। এছাড়া তার দুইটি বৈধ ইট ভাটা রয়েছে। তিনি একজন ১ম শ্রেণির ঠিকাদার। আসামিদের মঠবাড়িয়া বাজারে স্বর্ণের ব্যবসা রয়েছে। আসামিরা তার ব্যবসার সফলতায় ঈর্ষান্বিত হয়ে ক্ষতিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial