প্রধান সূচি

জাতীয় গণিত উৎসবে স্বরূপকাঠির ৫ মেধাবী মুখ

ডাচ বাংলা ব্যাংক ও দৈনিক প্রথম আলোর আয়োজনে জাতীয় গণিত উৎসব-২০১৯ এ সুযোগ পেয়েছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ৫ মেধাবী মুখ। গালিবুল আলম, মুশফিক সাজিদ, প্রতিপ্ত মন্ডল, আবির আহম্মেদ ও সামিউল হাসান এই ৫ মেধাবি মুখ এ বছর ১০ম শ্রেনীর শিক্ষার্থী। তারা উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আগামী ১ ও ২ মার্চ রাজধানীর ঢাকার মোহাম্মদপুরে ‘সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে’ জাতীয় পর্যায়ের গণিত উৎসব প্রতিযোগিতায় অংশ নিবে।

জানা গেছে, এ বছর গনিত উৎসবে উপজেলা থেকে ৪০ জন শিক্ষার্থী পিরোজপুরে জেলা বাছাই পর্বে অংশ নেয়। সেখানে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া ওই বাছাই পর্ব থেকে ১৫ শিক্ষার্থী উত্তীর্ন হয়ে বাগেরহাটে আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অংশ নেয়। আঞ্চলিক উৎসবের ফলাফলে ওই ১৫ শিক্ষার্থী মধ্যে থেকে স্বরূপকাঠীর গালিবুল আলম, মুশফিক সাজিদ, প্রতিপ্ত মন্ডল, আবির আহম্মেদ ও সামিউল হাসান জাতীয় পর্যায়ের গণিত উৎসব-২০১৯ এ অংশ নেওয়ার জন্য সুযোগ পেয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial