প্রধান সূচি

ভান্ডারিয়ায় গরু চুরির হিড়িক

ভান্ডারিয়া উপজেলায় হঠৎ করে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। একই রাতে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে জেলার ভান্ডারিয়া-চরখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের স্থানীয় কলোনি বাজারের উত্তর দিকে ৩নং ওয়ার্ড এর চিংগুরিয়া গ্রামের কৃষক লোকমান হোসেন ২টি, পার্শবর্তী ৩নং ওয়ার্ডের বাসিন্দা রমেন হাওলাদারের ৩টি, সঞ্জীব হাওলাদারের ২টি ও সাধু নামের এক ব্যক্তির ১টিসহ ৮টি গরু চুরি হয়।
চুরি যাওয়া গরুর মালিক পক্ষ থেকে জানা গেছে, তারা প্রতি দিনের মত শুক্রবার সন্ধ্যায় গরু গোয়ালে রাখে এবং রাতে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে গোয়ালে গরু না দেখে মালিকরা একই এলাকার গরুর ব্যবসায়ীদের কাছে খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না মেলায় শনিবার ভান্ডারিয়ায় হাটের দিন থাকায় তারা ভান্ডারিয়া-মঠবাড়িয়া-পাথরঘাটা-মানিকখালী দক্ষিণাঞ্চলের সকল গরুর হাটে খোঁজ খবর নিয়ে কোনই সন্ধ্যান পায়নি। পরে কৃষক লোকমান হোসেন বাদী হয়ে হয়ে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এদিকে, স্থানীয় একটি সূত্র দাবী করছে দীর্ঘদিন থেকে ওই এলাকায় একটি চক্র গরু চুর করে সড়ক পথে ট্রাকে করে অন্য কোথাও নিয়ে গেছে। এছাড়া এলাকাটি কঁচা নদী সংলগ্ন হওয়ায় নৌ-পথে ইঞ্জিন চালিত ট্রলারে করেও নিয়ে যেতে পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial