প্রধান সূচি

স্বরূপকাঠীতে সীমানা পিলারসহ ৫ প্রতারক গ্রেফতার

স্বরূপকাঠী উপজেলায় বৃটিশ আমলের বহু মূল্যমানের একটি সীমানা পিলারসহ বিশাল গ্রাম থেকে ৫ প্রতারককে গেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এস. আই দিলীপ ও এএসআই মোজাম্মেলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশাল গ্রামের জামাল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে সীমানা পিলারসহ ওই তাদের আটক করেন। গ্রেফতারকৃতরা হল, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হরিবাহাটি গ্রামের মাহাবুব আলম, নাজিরপুর উপজেলার রঘুরাথপুর গ্রামের একলাছুর রহমান ও জাহিদুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া গ্রামের রাসেল খান সাইদ ও বিশাল গ্রামের জামাল ফকির।
স্বরূপকাঠী থানার ওসি কে. এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামাল ফকিরের বাড়ী থেকে পিলারসহ প্রতারক চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীদের কোর্টে চালান করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, শনিবার রাতে বিশাল গ্রামের জামাল ফকিরের বাড়িতে বসে আসামীরা বৃটিশ আমলে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর তৈরী ৩২ ইঞ্চি লম্বা ও ২৩ ইঞ্চি বেরের বি-৩১ ও ১৮-১৮ সংকেত নম্বরের একটি সীমানা পিলার বিক্রির পায়তার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সীমানা পিলারসহ ওই ৫ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial