Sunday, February 17th, 2019
পাইকগাছায় চিংড়ি ঘের থেকে ৩২টি গ্রেনেড উদ্ধার
পাইকগাছার চিংড়ি ঘের থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩২টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের পূর্ব বিলে সবুর সরদারের ছেলে কামাল হোসেন রবিবার সকাল ১০টার দিকে কয়েকজন শ্রমিক নিয়ে চিংড়ি ঘেরে মাটি কেটে বাঁধ দেওয়ার সময় কাঁঠের বক্সের মধ্যে ৩২টি গ্রেনেড দেখতে পায়। পরে ঘটনাটি থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, রবিবার সকাল ১০ টার দিকে শ্রমিকরা চিংড়ি ঘেরের বাঁধ দেওয়ার সময় মাটি কাটার সময় প্রায় ১ ফুট মাটির নিচে ৩২টি গ্রেনেড দেখতে পায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাবের বোমা বিশেষজ্ঞ টিমকেবিস্তারিত পড়ুন
