প্রধান সূচি

পিরোজপুরে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ বিষয়কে সামনে রেখে পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে রবিবার মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।

পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরীয়তুল্লা, সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের উপাধক্ষ মুজীবুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. অনিরুজ্জামান অনিক, কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী চাঁদনী আকতার।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝুমুর বালা, পিরোজপুর সদর উপজেলা র্নিবাহী কর্মকর্তা আসিফ মাহামুদ, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি বিভগীয় কমিশনার রাম চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, মাদক আমাদের সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি, যা আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধা সৃষ্টি করছে। যারা মাদক সেবন করে তারা কখনো তাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে না।

আলোচনা সভা শেষে তিনি কলেজের শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial