প্রধান সূচি

ভেঙ্গে পড়েছে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন

ভেঙ্গে পড়েছে বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপেক্স পুরাতন প্রশাসনিক ভবন। গত রবিবার সন্ধ্যায় ভবনটির সামনের একাশ ভেঙ্গে পড়ে। তবে অফিস চলাকালীন সময়ে দূর্ঘটনা না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশিষ্টরা জানান, পুরাতন হাসপাতাল ভবনটি নির্মিত হয় ১৯৬৫-৬৬ সালে। নতুন ভবনে হাসপাতাল স্থানান্তর করার পর থেকে ওই পুরাতন ভবনটি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এর বিভিন্ন কক্ষে প্যাথলজি বিভাগ, সেনেটারি দপ্তর, পরিবার পরিকল্পনার দপ্তর, হিসাব রক্ষক শাখা, ষ্টোরসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম চলছিল। এমতাবস্থায় রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ভবনটি ধ্বসে পড়ে।
সরেজমিনে ভবনটি ঘুরে দেখা গেছে, নানা স্থানে ফাটলসহ চুন সুড়কি উঠে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। যে কোন সময় এটি ভেঙ্গে পড়ে বড় দূর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম মাসুম ইকবাল জানান, ২০১৪ সালে এই ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। স্থান সল্পতার কারণে আমদের বিভিন্ন দপ্তরগুলো ওই পুরাতন ভবনে ছিলো।

বর্তমানে আমরা নতুন ভবনে ১৯ শয্যার স্থলে ৫০ শয্যার ব্যাবস্থা করেও স্থান সংকুলান করতে পারছি না। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial