বাগেরহাটে ১২ দলীয় কিশোরী ব্যাডমিন্টন প্রতিযোগিতা
বাগেরহাটে ১২ দলীয় কিশোরী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা আনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেন। এতে রানার আপ হয়েছে জাহানাবাদ বালিকা বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সরদার সেলিম আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কর্মসূচী কাজী মাজেদ নেওয়াজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মোহন লাল ঘোষ, এরিয়া ম্যানজার আবু জাফর সিদ্দিকি, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল, সমাজ সেবক সৈয়দ আসাফুদৌলা জুয়েল, ক্রীড়াবিদ সফরুল হক প্রমুখ।
Please follow and like us:
« চিতলমারীতে দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভেঙ্গে পড়েছে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন »
