Wednesday, January 30th, 2019
ফুলের গ্রাম
সারি সারি হলুদ, লাল, কমলা ও সাদা রং-বেরং এর ফুল। হঠাৎ দেখে মনে হবে যেন ফুলের চাদরে ঢাকা একটি জনপথ। এটি হল পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার অলংকারকাঠী নার্সারী পল্লী। এখন সারা দেশে পরিচিত শধুমাত্র ফুলের জন্য। ফুলে ভরে গেছে স্বরূপকাঠীর এ গ্রামের নার্সারিগুলো। যার আনন্দ অন্য কিছুর সাথে মেলে না। এ ফুল দেখতে যেমন সুন্দর তেমনি তার মনভরানো সুগন্ধ। পিরোজপুর থেকে স্বরূপকাঠি সড়ক ধরে বরিশালের দিকে যাওয়ার পথে অলংকারকাঠি বেইলী ব্রিজ পার হওয়ার পর থেকে সড়কের দু’পাশে যতদুর চোখ যায় সর্বত্রই দেখা যাবে নানা রং-বেরং এর ফুলের সমাহার। প্রায় ৬০বিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
পিরোজপুরে প্রতিবন্ধিদের মাঝে বিভিন্ন ধরণের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার প্রতিবন্ধি সাহায্য ও সেবা কেন্দ্রের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করে। প্রতিবন্ধি সাহায্য ও সেবা কেন্দ্র মিলনায়তানে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শারিরীকভাবে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, স্ক্রাচ, টয়লেট চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, কর্নার চেয়ার, ওয়াকার এবং হিয়ারিং এইড বিতরণ করা হয়।
পিরোজপুরে পুলিশের রক্তদান কর্মসূচি পালন
‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯। পুলিশ সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে পিরোজপুরে পুলিশ লাইনস্ মিলনায়তনে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি। পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির সকাল ৯ টায় এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, জেলা ক্রীড়া সংএস্থারবিস্তারিত পড়ুন
পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ইন্দুরকানী পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।বুধবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীলিপ কুমার মন্ডলের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। অনুষ্ঠানে এনামুল কবির, আব্দুস সোবাহান খানসহ মাদ্রাসার ছাত্রীরা বক্তব্য রাখেন।
ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের পক্ষে মেম্বারদের গণসংযোগ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের পক্ষে গণসংযোগ শুরু করেছেন উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের ৭৬ জন মেম্বার। উপজেলা ইউপি মেম্বার এসোসিয়েশনের ব্যানারে বুধবার সকালে ইকড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হুমায়ুন কবির হাওলাদার। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধাওয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার ও যুবসংহতি নেতা মো. ফিরোজ হোসেনবিস্তারিত পড়ুন
ফের ডুবো চরে আটকে গেছে ভান্ডারিয়ার চরখালী ফেরি ॥ যাত্রীদের দুর্ভোগ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫ দিনের মাথায় ফের গতকাল বুধবার চরখালী ফেরি ডুবো চরে ১ ঘন্টা আটকা পড়ায় যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। ফেরিতে থাকা প্রত্যক্ষদর্শী ভান্ডারিয়া পৌর শহরের বাসিন্দা মো. জামাল উদ্দিন লিটন জানান, বুধবার দুপুর ১টায় ফেরিটি ভান্ডারিয়া উপজেলার চরখালী ঘাট থেকে ছেড়ে পিরোজপুর অংশে পারাপারের সময় ওই অংশের টগড়া ঘাট এলাকার এক বিশাল ডুবো চরে আটকা পড়ে। পরে ফেরির দুই পাড়ে যাত্রী টানা ইঞ্জিন চালিত ৩/৪টি ট্রলার এসে ফেরিতে থাকা বাসযাত্রী এবং মোটর সাইকেলসহ যাত্রীদের ট্রলারে করে পারাপার করে। প্রায় এক ঘন্টা পর ফেরিটি হালকা হলে এবং জোয়ারের প্রবলতাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট আশ্রয়ন প্রকল্প এলাকায় ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ছরোয়ার বাবুল। প্রধান অতিথি তার বক্তব্যে মহিলাদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তাসহ প্রদানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং) বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন। স্বগত বক্তব্যেবিস্তারিত পড়ুন
অধ্যক্ষসহ দোষীদের শাস্তির দাবী
ইন্দুরকানীতে কামিল পরীক্ষা কেন্দ্র পুনঃবহালের দাবীতে মানববন্ধন
ইন্দুরকানীতে প্রবেশপত্র ছাড়া এক ফাজিল পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার অপরাধে কামিল কেন্দ্র বাতিল হওয়া কেন্দ্রটি পুনঃবহাল এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা সংলগ্ন টগড়া-পাড়েরহাট-পিরোজপুর সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় কামিল পরীক্ষা কেন্দ্র বতিলের জন্য দায়ী অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনসহ দোষীদের শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, মাওলানা শাহজাহান হাওলাদার, অভিভাবক খলিলুর রহমান হাওলাদার। মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন স্থানীয় ইউপি সদস্য আ. রাজ্জাক হাওলাদার, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ শাহ আলম, ছোহরাব হাওলাদারসহ অভিভাবক ও এলাকাবাসী।বিস্তারিত পড়ুন
মুক্তিযোদ্ধা খোকন তালুকদারকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন
পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির খোকন তালুকদারকে গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় পিরোজপুর শহরতলীর খামকাঁটায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সদর ইউএনও আসিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। খোকন তালুকদার (৬৪) গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
বাগেরহাটে পুকুর খননের সময় খানজাহান আমলের পাথর উদ্ধার
বাগেরহাটে পুকুর খননের সময় খানজাহান আমলের একটি ৮ কোনাকার বেলে পাথরের স্তম্ভ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যার আগ মুহুর্তে সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের কালিকার পুকুর খননের সময় এটি পায় শ্রমিকরা। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দিদারুল আলম এটিকে নিয়ে তার বাড়িতে রাখেন। পাথর পাওয়ার খবর পেয়ে বাগেরহাট প্রতœতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাথরটি বাগেরহাট জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দিদারুল আলম জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কালিকার পুকুরটি স্কেভেটর দিয়ে খনন করছে। খননের এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে শ্রমিকরা পাথরটিবিস্তারিত পড়ুন
