মুক্তিযোদ্ধা খোকন তালুকদারকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন
পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির খোকন তালুকদারকে গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় পিরোজপুর শহরতলীর খামকাঁটায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সদর ইউএনও আসিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।
খোকন তালুকদার (৬৪) গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
Please follow and like us:
« বাগেরহাটে পুকুর খননের সময় খানজাহান আমলের পাথর উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে কামিল পরীক্ষা কেন্দ্র পুনঃবহালের দাবীতে মানববন্ধন »
