প্রধান সূচি

ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের পক্ষে মেম্বারদের গণসংযোগ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের পক্ষে গণসংযোগ শুরু করেছেন উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের ৭৬ জন মেম্বার।
উপজেলা ইউপি মেম্বার এসোসিয়েশনের ব্যানারে বুধবার সকালে ইকড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হুমায়ুন কবির হাওলাদার।
বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধাওয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার ও যুবসংহতি নেতা মো. ফিরোজ হোসেন মুন্সি, তেলিখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার, হাবিবুর রহমান চান মিয়া, মো. নাছির উদ্দিন মল্লিক, নুপুর রাণী প্রমুখ।
সমাবেশ শেষে মো. মিরাজুল ইসলামের পক্ষে ইকড়ি বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial