প্রধান সূচি

ইন্দুরকানীতে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট আশ্রয়ন প্রকল্প এলাকায় ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ছরোয়ার বাবুল।
প্রধান অতিথি তার বক্তব্যে মহিলাদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তাসহ প্রদানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং) বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন।
স্বগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার সরকারের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল উন্নয়ন কর্মকান্ড এবং সরকারের সাফল্য তুলে ধরেন। বাল্য বিবাহ, সন্ত্রাস জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধ বিষয় নিয়েও তিনি আলোচনা করেন।
মহিলা সমাবেশে বিভিন্ন পর্যায়ের মহিলাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial