শুক্রবার বাগেরহাটের ঝিলবুনিয়া দরবার শরীফে ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু
বাগেরহাটে মোড়েলগঞ্জের ঝিলবুনিয়া পীরসাহেবের দরবারে আগামীকাল শুক্রবার ফজর নামাজ বাদ ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে সওয়াব ওয়াজ মাহফিল শুরু হবে।
বাগেরহাটে মোড়েলগঞ্জের ঝিলবুনিয়া পীরসাহেবের দরবারে এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুন্নাত ওয়াল জামায়াতের আকাইদে ঝিলবুনিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী মুহাম্মদ আব্দুর রহমান খান।
ওয়াজ মাহফিলে দেশের বিশিষ্ট ওলামাক্রামগণ ওয়াজ মাহফিল করবেন। সোমবার ফজরবাদ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিলে জাতি, ধর্ম ও বর্ন নির্বিশেষে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বার্সিক এ ওয়াজ মাহফিলে পীর মুরিদ বক্ত সহ জাতি ধর্ম ও বর্ন নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ঝিলবুনিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী মুহাম্মদ আব্দুর রহমান খান।
Please follow and like us:
« ভেঙ্গে পড়েছে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে পুকুর খননের সময় খানজাহান আমলের পাথর উদ্ধার »
