পিরোজপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কমিউনিটি পুলিশিং সভা
পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে সিকদার মল্লিক ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, একটা সময় ছিল যখন মানুষ পুলিশের কাছে যেত না, অনেক ক্ষেত্রে হয়তো সহযোগিতা পেত, অনেক ক্ষেত্রে হয়তো আবার সহযেগিতা পেত না। কিন্তু বর্তমান কমিউনিটি পুলিশের কারণে জনগণ সহজেই পুলিশের সেবা পেয়ে থাকে। এতে করে জনগণের কাছে পুলিশ আস্থাভাজন অর্জন করেছে। পুলিশ কারো পক্ষপাতিত্ব হিসেবে কাজ করে না। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ক্ষমতার দাপট দেখিয়ে মানুষদের আহত করে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। 
হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি ও সাবেক অধ্যক্ষ তুষার কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মেদ মাইনুল আহসান, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমাজ সেবক কাজী মুজিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এস এম জিয়াউল হক, শিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিমান চন্দ্র মিস্ত্রী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী পিন্টু, সভাপতি পূজা উদজাপন পরিষদ ইমন চন্দ্র মন্ডল। সভা পরিচালনায় ছিলেন সদর থানার ওসি (তদন্ত) হাচনাইন পারভেজ।
