Thursday, January 17th, 2019
পিরোজপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কমিউনিটি পুলিশিং সভা
পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে সিকদার মল্লিক ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, একটা সময় ছিল যখন মানুষ পুলিশের কাছে যেত না, অনেক ক্ষেত্রে হয়তো সহযোগিতা পেত, অনেক ক্ষেত্রে হয়তো আবার সহযেগিতা পেত না। কিন্তু বর্তমান কমিউনিটি পুলিশের কারণে জনগণ সহজেই পুলিশের সেবা পেয়ে থাকে। এতে করে জনগণের কাছে পুলিশ আস্থাভাজন অর্জন করেছে। পুলিশ কারো পক্ষপাতিত্ব হিসেবে কাজ করেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও এমপিকে সংবর্ধনা
পিরোজপুরের মঠবাড়িয়া হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের চতুর্থ বারের মত নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও তার সহধমীনী বিদ্যালয় থেকে সদ্য অবসরে যাওয়া শিক্ষিকা খদিজা বেগম খুশবুকে জাকজমকপূর্ণ সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহীকর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী ও তর সহধমীনী খদিজা বেগম খুশবু। উপজেলার আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বিণ বিণম্র শ্রদ্ধায় মহীয়সী মাজেদা বেগমের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার বিণম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমন্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সকালে ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে স্মরণ সভা, মিলাদ মাহফিল এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বিশেষবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে শিশু বলৎকার নরপশুর নামে মামলা
ইন্দুরকানীতে এক নরপশুর হাতে এক শিশু বলৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নরপশু শাহজাহানের বিরুদ্বে মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় মামলা করেন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার বালিপাড়া বাজার থেকে ফেরার পথে শাহজাহান (৫০) একই গ্রামের রফিকুল সেপাইর শিশু পুত্র সাব্বির (৯) কে বিস্কুট খাওয়ানোর কথা বলে পাশ্ববর্তী ইউসুফ আলীর বাড়ীর কাছে নিয়ে তাকে মুখ চেপে ধরে বলৎকার করে। তখন শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে নরপশু শাহজাহান পালিয়ে যায়। বিষয়টি শাহজাহানের লোক ধামাচাপা দেয়ার চেষ্টা করলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অবশেষে মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ৫মন জাটকা ইলিশ জব্দ
স্বরূপকাঠিতে জাটকা প্রতিরোধ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ ও কোষ্টগার্ড সদস্যরা পাঁচমন জাটকা ইলিশ আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর নির্দেশে ওই জাটকা মাছ ৮টি এতিম খানায় বিতরণ করা হয়। গত বুধবার রাতে থানা ব্রীজ সংলগ্ন ঘাট থেকে ওই জাটকা ইলিশ মাছ আটক করা হয়। জানাগেছে ইন্দুরহাটের সুনিল আড়ৎদার বিভিন্ন জেলেদের কাছ থেকে গোপনে জাটকা ইলিশ ক্রয় করে তার আড়তে নেয়ার সময় মাছগুলো জব্দ করা হয়।
পিরোজপুরে তিন হাজার শিশু শিক্ষার্থীদের ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ
পিরোজপুরে তিন হাজার গরীব, দুস্থ, অসহায় শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষার উপকরণ হিসাবে খাতা এবং টিফিন কেরিয়ার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপির উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন সংস্থার বরিশাল এ.পি.সি ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে অনুষ্টিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। শিশুরা যেন তাদের মৌলিক অধিকার থেকে যেন বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, শিক্ষা সামগ্রী নিয়ে খুশি হলে হবেনা মন দিয়ে লেখা পড়াবিস্তারিত পড়ুন
