প্রধান সূচি

স্বরূপকাঠিতে ৫মন জাটকা ইলিশ জব্দ

স্বরূপকাঠিতে জাটকা প্রতিরোধ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ ও কোষ্টগার্ড সদস্যরা পাঁচমন জাটকা ইলিশ আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর নির্দেশে ওই জাটকা মাছ ৮টি এতিম খানায় বিতরণ করা হয়।

গত বুধবার রাতে থানা ব্রীজ সংলগ্ন ঘাট থেকে ওই জাটকা ইলিশ মাছ আটক করা হয়।

জানাগেছে ইন্দুরহাটের সুনিল আড়ৎদার বিভিন্ন জেলেদের কাছ থেকে গোপনে জাটকা ইলিশ ক্রয় করে তার আড়তে নেয়ার সময় মাছগুলো জব্দ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial