পিরোজপুরে তিন হাজার শিশু শিক্ষার্থীদের ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ
পিরোজপুরে তিন হাজার গরীব, দুস্থ, অসহায় শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষার উপকরণ হিসাবে খাতা এবং টিফিন কেরিয়ার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপির উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন সংস্থার বরিশাল এ.পি.সি ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে অনুষ্টিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
শিশুরা যেন তাদের মৌলিক অধিকার থেকে যেন বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, শিক্ষা সামগ্রী নিয়ে খুশি হলে হবেনা মন দিয়ে লেখা পড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলাদেশ গড়ার জন্য নিজেকে আত্ম নিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, জেলা শিশু কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ল্ড ভিশন সাউদার্ন বাংলাদেশ রিজিওনের আঞ্চলিক পরিচালক লিমা হান্না দারিং, পিরোজপুর এপি ম্যানেজার সেবাষ্টিং আরেং, প্রোগ্রাম অফিসার রাফেল রায়, পঙ্কজ কাপালী প্রমুখ।
সংস্থা সূত্রে জানা যায়, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষা উপকরন বিতরনের প্রথম দিনে এক শত ৫০ জন শিশুকে এ উপকরণ বিতরণ করা হলেও পর্যায়ক্রমে তিন হাজার শিশুকে এ উপকরণ দেয়া হবে।
