প্রধান সূচি

ইন্দুরকানীতে শিশু বলৎকার নরপশুর নামে মামলা

ইন্দুরকানীতে এক নরপশুর হাতে এক শিশু বলৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নরপশু শাহজাহানের বিরুদ্বে মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় মামলা করেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার বালিপাড়া বাজার থেকে ফেরার পথে শাহজাহান (৫০) একই গ্রামের রফিকুল সেপাইর শিশু পুত্র সাব্বির (৯) কে বিস্কুট খাওয়ানোর কথা বলে পাশ্ববর্তী ইউসুফ আলীর বাড়ীর কাছে নিয়ে তাকে মুখ চেপে ধরে বলৎকার করে। তখন শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে নরপশু শাহজাহান পালিয়ে যায়। বিষয়টি শাহজাহানের লোক ধামাচাপা দেয়ার চেষ্টা করলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অবশেষে মঙ্গলবার রাতে শিশুটির বাবা রফিকুল সেপাই বাদী হয়ে ইন্দুরকানী থানায় শাহজাহানের বিরুদ্বে শিশু নির্যাতন আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক ওহিদুজ্জামান জানান, পুলিশ শিশুটিকে পিরোজপুর সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করান। বলৎকারের ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। শাহজাহানকে এখনও গ্রেফতার করা যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial