মঠবাড়িয়ায় প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও এমপিকে সংবর্ধনা
পিরোজপুরের মঠবাড়িয়া হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের চতুর্থ বারের মত নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও তার সহধমীনী বিদ্যালয় থেকে সদ্য অবসরে যাওয়া শিক্ষিকা খদিজা বেগম খুশবুকে জাকজমকপূর্ণ সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহীকর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী ও তর সহধমীনী খদিজা বেগম খুশবু।
উপজেলার আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর,আওময়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকাত আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার শাজাহান আলী শেখ, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, আওময়ামী লীগ নেতা ফজলুলহক মনি, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ রওরোজ, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, যুব সংহতির সাধারন সম্পাদক মিজানুর রহমান দুলাল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. ফরাজী বলেন, স্কুলে ভালো পড়াশুনার মাধ্যমে ভালো রেজাল্টের মাধ্যমে দেশ উন্নায়নে ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করে বলেন। দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই রাষ্ট্র পরিচালনা ও বড় বড় স্থানে চাকুরী ও ব্যবসা করছে। তিনি বর্তমান সরকারকে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত ও দেশকে এগিয়ে নিতে নিবার্চনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনায় সবাইকে কৃতজ্ঞতা ও ধণ্যবাদ জানান।
