পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর চিকিৎসার জন্য অর্থ প্রদান
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী সাব্বিরের চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়েছে। পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ১৫ হাজার ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি ৫ হাজার টাকা প্রদান করেন।
বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সেখের হাতে এ অর্থ প্রদান করা হয়। অসহায় ও হতদরিদ্র পরিবারের মুমুর্ষূ এ ছাত্রের চিকিৎসার সাহায্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেনের কুলখানি অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
