প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেনের কুলখানি অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা জাতীয়পার্টি জেপির যুগ্ন আহবায়ক ও তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেন এর কুলখানি উপলক্ষে হরিনপালা ইকো পার্ক সংলগ্ন মাঠে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে দৈনিক পিরোজপুর কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজা, মেজ ছেলে দৈনিক পিরোজপুর কন্ঠের প্রকাশক, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভান্ডারিয়া প্রেসক্লাব সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সেজ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী শামসুউদ্দিন ও ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে দোয়া অনুষ্ঠানে শরিক হন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল হাসান মোস্তফা, মঠবাড়িয়া পৌর মেয়র মো. রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস, পিরোজপুর প্রেসক্লাবের সাদারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী, ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন, কাউখালী উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতি, কাউখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, মঠবাড়িয়া থানার ওসি মো. শওকত আনোয়ার, ভান্ডারিয়া উপজেলা জাতীয়পার্টি জেপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজর রশিদ খশরু জোমাদ্দার, জেপির ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সেলিম মাতুব্বর।

এছাড়া দোয়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শুভাকাংখী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর হোসেন।

পরে দোয়া অনুষ্ঠানে আগত অতিথি ও সর্বস্তরের লোকজনের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়।
উল্ল্যেখ, গত বছরের ১৩ ডিসেম্বর দুপুর সোয়া দুইটায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউপি চেয়ারম্যান মাহাদাৎ হোসেন ইন্তেকাল করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial