প্রধান সূচি

Wednesday, January 9th, 2019

 

ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেনের কুলখানি অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা জাতীয়পার্টি জেপির যুগ্ন আহবায়ক ও তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেন এর কুলখানি উপলক্ষে হরিনপালা ইকো পার্ক সংলগ্ন মাঠে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে দৈনিক পিরোজপুর কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজা, মেজ ছেলে দৈনিক পিরোজপুর কন্ঠের প্রকাশক, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভান্ডারিয়া প্রেসক্লাব সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সেজ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী শামসুউদ্দিন ও ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ীবিস্তারিত পড়ুন


মন্ত্রীসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের ৪৭ সদস্যকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার দুপুর ১টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা সূরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এই প্রথম এক সাথে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন। নব গঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা ঢাকার সংসদ ভবনের মিডিয়া সেন্টারবিস্তারিত পড়ুন


জলবায়ু পরিবর্তনের প্রভাব পিরোজপুরের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় ॥ হুমকির মুখে সবুজ বনাঞ্চল

জলবায়ু পরিবর্তনের কারনে এখন হুমকির মুখে পড়েছে উপকূলীয় জেলা পিরোজপুরের প্রাকৃতিক পরিবেশ। সাগরের পানিতে অতিরিক্ত লবনাক্ততা বৃদ্ধির সাথে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই লন্ডভন্ড করে দিচ্ছে পিরোজপুরের সন্ধ্যা, বলেশ্বর ও কঁচা নদীর তীর ঘেষা মনোমুগ্ধকর সবুজ বনায়ন। ১৯৭০ সালের ভয়াবহ বন্যা, ২০০৭ সালের প্রলংয়কারী সিডর এবং আয়লার তান্ডব থেকে বাঁচাতে প্রাকৃতিক দেয়ালখ্যাত সবুজ বনাঞ্চল স্থানীয়দের জীবন বাঁচালেও জলবায়ু পরিবর্তনের কারণে এ প্রাকৃতিক দেয়াল এখন সাগর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে পিরোজপুরের ৭ উপজেলার সাধারণ মানুষ। সাগরের ঢেউয়ের তোড়ে প্রতিটি জোয়ারে বেড়িবাঁধ, বালু বা মাটির স্তর প্রতিদিনই ৫/১০ ইঞ্চি পর্যন্তবিস্তারিত পড়ুন


উপমন্ত্রীকে বরণে মোংলায় সাজ সাজ রব

দীর্ঘ প্রায় দেড় যুগ পর একজন উপমন্ত্রী পাওয়ার গৌরবে আনন্দিত ও উল্লাসিত মোংলার সর্বস্তরের মানুষ। সেই মন্ত্রী তাদের মাঝে আসছেন, এমন খবরে তাকে বরণ করতে তার দল আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ অপেক্ষার দুয়ারে দাড়িয়ে। তাকে বরণ করতে মোংলাকে সাজানো হয়েছে নবরুপে। মোংলার প্রবেশ মুখ গুনাই ব্রিজ থেকে শুরু করে বন্দর ও পৌর শহরের বিভিন্নস্থানে তৈরি করা হয়েছে এক ডজনেরও বেশি তোরণ তোরণে শোভা পাচ্ছে উপমন্ত্রী হাবিবুন নাহার ও তার স্বামী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের ছবি। দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে মন্ত্রীর আগমনের শুভেচ্ছা সম্বলিতবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব ॥ শিশু নারীসহ ভর্তি ৯০০

বাগেরহাটে শীতে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বুধবার দুপুর পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন দেড় শতাধিক রোগী। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে শিশুসহ অন্তত ৯ শতাধিক রোগী ভর্তি হয়ে সেবা নিয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে শিশু ও নারীই বেশি। হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় রোগীদের ফ্লোরে জায়গা দিতে হচ্ছে। এসব ভর্তি হওয়া রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ভর্তি হওয়া অধিকাংশ রোগীর ঠান্ডা লেগে শ্বাসকষ্ট, সর্দি,কাশি, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তবে এতে ভয় না পেয়ে বরং সাবধনতা অবলম্বনবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইয়াবাসহ আটক দুই

পিরোজপুরের মঠবাড়িয়ায় শাহীন রেজা (৩৮) ও জাহাঙ্গীর হোসেন (৩৭) নামে দুইজনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিন বন্দর পাটনিবাড়ি ড্রেন রোডে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামের নুরুল আমীন হাওলাদারের ছেলে শাহীন রেজা, ও একই এলাকার মৃত সিরাজুল হক হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেন। মঠবাড়িয়া থানার এস আই তসলিমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে রাতে শহরের দক্ষিন বন্দর পাটনিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শাহীন রেজা ও জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময়বিস্তারিত পড়ুন


আজ জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পিতার দোয়া অনুষ্ঠান

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. মহিউদ্দিন মহারাজ এবং দৈনিক পিরোজপুর কন্ঠ’র প্রকাশক, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম এর পিতা জেলার ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন রুহের মাগফেরাত কামনায় আজ বুধবার মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। বুধবার দুপুর ১২ টায় জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা ইকো পার্ক সংলগ্ন মাঠে এ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এ দোয়া মোনাজাত অনুষ্ঠানে সরকারী-বেসরকারীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial