প্রধান সূচি

উপমন্ত্রীকে বরণে মোংলায় সাজ সাজ রব

দীর্ঘ প্রায় দেড় যুগ পর একজন উপমন্ত্রী পাওয়ার গৌরবে আনন্দিত ও উল্লাসিত মোংলার সর্বস্তরের মানুষ। সেই মন্ত্রী তাদের মাঝে আসছেন, এমন খবরে তাকে বরণ করতে তার দল আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ অপেক্ষার দুয়ারে দাড়িয়ে। তাকে বরণ করতে মোংলাকে সাজানো হয়েছে নবরুপে। মোংলার প্রবেশ মুখ গুনাই ব্রিজ থেকে শুরু করে বন্দর ও পৌর শহরের বিভিন্নস্থানে তৈরি করা হয়েছে এক ডজনেরও বেশি তোরণ তোরণে শোভা পাচ্ছে উপমন্ত্রী হাবিবুন নাহার ও তার স্বামী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের ছবি। দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে মন্ত্রীর আগমনের শুভেচ্ছা সম্বলিত আলোকসজ্জা।

মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন জানান, বাগেরহাট-৩ আসনের তিনবারের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার উপমন্ত্রী হয়ে আমাদের মাঝে বৃহস্পতিবার সকালে আসছেন। তাই তাকে বরণ করতে ব্যাপক আয়োজন ও নানা প্রস্তুতি নেয়া হয়েছে। উপমন্ত্রী হাবিবুন নাহারকে বৃহস্পতিবার সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সংবর্ধনাও দেয়া হবে বলেও তিনি জানান। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হবে। মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ.এম দুলাল জানান, মোংলা-রামপাল এলাকার এমপি উপমন্ত্রী হয়ে এই প্রথম মোংলায় আসছেন, সেজন্য তাকে শুভেচ্ছা জানাতে আমাদের সংগঠন থেকেও প্রস্তুতি নেয়া হয়েছে।

গত সোমবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের স্ত্রী ও বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। এরআগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নতুন উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালকুদার আব্দুল খালেক। স্বামী খালেকের প্রতিমন্ত্রীত্বের দীর্ঘ ১৭ বছর পর একই আসনে উপমন্ত্রী হলেন স্ত্রী হাবিবুন নাহার। খুলনা ও মোংলা-রামপালের সফল এ রাজনীতিক দম্পতি খালেক-হাবিবুন নাহার শুধু আওয়ামী লীগই নয়, দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছেই অত্যন্ত জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছেন। ফলে স্বামী খালেক বার বার খুলনায় ও স্ত্রী হাবিবুন নাহার একের পর এক মোংলা-রামপালে নির্বাচিত হয়ে আসছেন। তালুকদার আব্দুল খালেক মোংলা-রামপাল আসনে ৪ বার এমপি নির্বাচিত হন। আর দুইবার খুলনার সিটি মেয়র। বর্তমানেও তিনি খুলনার সিটি মেয়র রয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial