প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবাসহ আটক দুই

পিরোজপুরের মঠবাড়িয়ায় শাহীন রেজা (৩৮) ও জাহাঙ্গীর হোসেন (৩৭) নামে দুইজনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিন বন্দর পাটনিবাড়ি ড্রেন রোডে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামের নুরুল আমীন হাওলাদারের ছেলে শাহীন রেজা, ও একই এলাকার মৃত সিরাজুল হক হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেন।

মঠবাড়িয়া থানার এস আই তসলিমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে রাতে শহরের দক্ষিন বন্দর পাটনিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শাহীন রেজা ও জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের কওে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial