প্রধান সূচি

আজ জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পিতার দোয়া অনুষ্ঠান

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. মহিউদ্দিন মহারাজ এবং দৈনিক পিরোজপুর কন্ঠ’র প্রকাশক, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম এর পিতা জেলার ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন রুহের মাগফেরাত কামনায় আজ বুধবার মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুর ১২ টায় জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা ইকো পার্ক সংলগ্ন মাঠে এ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এ দোয়া মোনাজাত অনুষ্ঠানে সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ পিরোজপুরের সর্বস্তরের জনসাধারণকে শরিক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আলহাজ্ব শাহাদাৎ হোসেন বার্ধক্যজনিত কারণে গত ১৩ ডিসেম্বর দুপুর সোয়া ২ টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি তেলিখালী ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। একজন সফল চেয়ারম্যান হিসেবে তিনি শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এবং স্বর্ণপদক পান
মরহুমের বড় ছেলে মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মেজ ছেলে মিরাজুল ইসলাম মিরাজ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেজ ছেলে মো. সামসু উদ্দিন হাওলাদার এবং ছোট ছেলে সালাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী। একমাত্র মেয়ে শাহানাজ আক্তার বুলু স্কুল শিক্ষিকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial