প্রধান সূচি

Thursday, January 10th, 2019

 

পিরোজপুরে কালের কন্ঠের ১০ম জন্মদিন পালিত

পিরোজপুরে কালের কন্ঠের ১০ম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় সরকারি শিশু পরিবারের হল রুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সন্তোষ কুমার নাথ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহামুদ। শুভ সংঘের সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক শুভ রয় প্রমুখ। আলোচনা শেষে শিশুদেরবিস্তারিত পড়ুন


গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীসহ পাঁচ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা

মঠবাড়িয়ায় শাহীনুর বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে, কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী, শ^শুর ও শাশুড়িসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা হলেন, আহত গৃহবধূ শাহীনুরের স্বামী উপজেলার ফুলঝুড়ি গ্রামের সোলায়মান শরীফ (২৩), দেবর জব্বার শরীফ (২১), রহিম শরীফ (১৯), শ^শুর ফজলুল হক শরীফ (৫০) ও শ^াশুড়ি সুফিয়া বেগম(৫০)। নির্যাতিত গৃহবধূর বড় ভাই নাছির উদ্দিন বেপারী বাদি হয়ে বুধবার রাতে এ মামলা দায়ের করেছেন। থানা ও আহত গৃহবধূর পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত শাহজাহান বেপারীর মেয়ে গার্মেন্ট কর্মী শাহীনুর বেগমের সাথেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মঠবাড়িয়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগ উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক সুবিধা বঞ্চিত প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও জি. এম. সরফরাজ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর পিরোজপুর জোনের সহকারী জোনাল ম্যানেজার মো. মোয়াজ্জেম হোসেন, এরিয়া ম্যানেজার জি.এম. মাহমুদ জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, শাখা ব্যবস্থাপক ওমেদুল হক ও প্রবীণ আব্দুল করিম মোল্লা প্রমুখ।


বাগেরহাটকে মাদকমুক্ত করাই আমার প্রধান কাজ …. শেখ তন্ময়

বাগেরহাট পৌর সভার অসহায় দরীদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম বাগেরহাটকে দূর্নীতি মূক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত চাঁদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত বাগেরহাট গড়ব। আমি চাই আপনাদের সকলের সহযোগীতা নিয়ে সর্বপ্রথম বাগেরহাটকে মাদক মুক্ত করতে। তিনি বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর ও আলোকিত বাগেরহাট গড়ে তুলতে চাই। এজন্য কোন দূর্নীতিবাজ, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের সাথে আমার কোন প্রকার সম্পর্ক থাকবে না। বাগেরহাট-২ আসনে সংসদ সদস্য পদে বিজয়ীবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে শেখ তন্ময় এমপি

বিএনপিকে জ্বালাও-পোড়াও রাজনীতি করতে দেয়া হবে না

৩০ ডিসেম্বর নির্বাচনে জনগন আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করেছেন। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে শপথ না নিয়ে যদি পুর্বের মত জ¦ালাও-পোড়াও রাজনীতি শুরু করে তাহলে তাদেরকে রাজনৈতিক ভাবে প্রতিহত করা হবে। তাদেরকে আর কোনো ক্রমেই জ¦ালাও-পোড়াও রাজনীতি করতে দেয়া হবে না। কোন ধরনের অরাজকতা দেখা দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে। দেশের ১৬ কোটি মানুষের আস্থার প্রতিক শেখ হাসিনা। আজ সেটা দেশের বাইরে সর্বজন স্বীকৃত। তাই দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে স্বাধীনতা স্বপক্ষের সকল শক্তিকে জননেত্রী শেখ হাসিনার দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। আর এজন্য তৃর্ণমুলেরবিস্তারিত পড়ুন


কচুয়ায় একই রাতে ৩টি প্রতিষ্ঠানে চুরি

কচুয়া উপজেলা সদরের ৩টি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলা শিক্ষা অফিসের চালা ভেঙ্গে অফিস রুমের ভিতরে প্রবেশ করে ৫টি আলমারীর তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে। এসময়ে অফিস কক্ষে রাখা শিক্ষকদের ডিউটির টাকা নিয়ে যায়। তবে কি পরিমান ক্ষতি তা সঠিক ভাবে জানাতে পারেনি শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জণ সাহা। একই রাতে থানার পাশে অবস্থিত ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ সরকারী সি. এস. পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৬টি আলমারীর তালা ও একটি সেলফের তালা ভেঙ্গে ভিতরে থাকা  শিক্ষার্থীদের  ভর্তি ও বেতনের  লক্ষাধিক টাকা নিয়েবিস্তারিত পড়ুন


কচুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে র‌্যালী

কচুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানার ওসি রবিউল কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জণ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, এ্যাড পংকজ কান্তি অধিকারী, শেখ নাছির উদ্দিন, তাসলিমা বেগমবিস্তারিত পড়ুন


কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরন

কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রেসক্লাবের হলরুমে এ কম্বল বিতরন করেন প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল। এসময়ে প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, সাবেক সভাপতি তুষার রায় রনি, অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা, নির্বাহী সদস্য খান সুমন উপস্থিত ছিলেন।


পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক গাজী মোহাম্মদ আলী। এসময় বক্তব্য রাখেন, সদস্য সচিব মো. রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আব্দুল মান্নান গাজী, হেমেশ চন্দ্র মন্ডল, জি. এম. ইকরামুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।


পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এস. এম. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ বেলাল হোসাইন, ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, আব্দুস সবুর, আনিছুর রহমান সানা, নাসিমা বেগম, কল্যাণী মন্ডল, আবুল বাশার, আমিরুল ইসলাম রাজু, মোল্লা আনিছুল হক ও ফারুক হোসেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial