প্রধান সূচি

বাগেরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে শেখ তন্ময় এমপি

বিএনপিকে জ্বালাও-পোড়াও রাজনীতি করতে দেয়া হবে না

৩০ ডিসেম্বর নির্বাচনে জনগন আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করেছেন। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে শপথ না নিয়ে যদি পুর্বের মত জ¦ালাও-পোড়াও রাজনীতি শুরু করে তাহলে তাদেরকে রাজনৈতিক ভাবে প্রতিহত করা হবে। তাদেরকে আর কোনো ক্রমেই জ¦ালাও-পোড়াও রাজনীতি করতে দেয়া হবে না। কোন ধরনের অরাজকতা দেখা দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে। দেশের ১৬ কোটি মানুষের আস্থার প্রতিক শেখ হাসিনা। আজ সেটা দেশের বাইরে সর্বজন স্বীকৃত। তাই দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে স্বাধীনতা স্বপক্ষের সকল শক্তিকে জননেত্রী শেখ হাসিনার দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। আর এজন্য তৃর্ণমুলের আওয়ামীলীগের কর্মীদের সকল ভেদাবেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ব ভাবে কাজ করতে হবে।

জাতীর জনক বঙ্গবন্দুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট রেলরোডস্থ আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগও সহযোগী সংগঠনের উদ্যেগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীর জনক বঙ্গবন্দুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় এমপি একথা বলেন।

জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব এ্যাড: শাই আলম বাচ্চুর সভাপতিতে ও আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং শেখ বশিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহম্মেদ, এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মনোয়ার হোসেন টগর, সাবেক সাংসদ মীর শাখাওয়াত আলী দারুর স্ত্রী মিসেস ফরিদা বানু লুচি, জেলা আওয়ামী লীগনেতা বাবু অম্বরিশ রায়, শেখ ফিরোজুল ইসলাম, আহাদ উদ্দিন হায়দার, নীহার রজ্ঞন সাহা, সরদার ফারুক আহম্মেদ, শেখ ইলিয়াছ হোসেন, শেখ সেলিম রেজা, প্যানেল মেয়র আলহাজ্জ বাকী তালুকদার, জেলা শ্রমিক লীগের রেজাউর রহমান মন্টু, খান আবু বক্কার, যুব লীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মোল্লা শাহনেওয়াজ দোলন, মো. ফারুক তালুকদার জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. মনি মল্লিক, জেলা মহিলা লীগের সম্পাদিকা এ্যাড. শরিফা হেমায়েত, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুজ্জামান, সম্পাদক মো. লাহিয়ান সুলতান ওশান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল, সরদার আব্দুল কাদের বিশ্বজিৎ সরকার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial