বাগেরহাটকে মাদকমুক্ত করাই আমার প্রধান কাজ …. শেখ তন্ময়
বাগেরহাট পৌর সভার অসহায় দরীদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম বাগেরহাটকে দূর্নীতি মূক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত চাঁদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত বাগেরহাট গড়ব। আমি চাই আপনাদের সকলের সহযোগীতা নিয়ে সর্বপ্রথম বাগেরহাটকে মাদক মুক্ত করতে।
তিনি বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর ও আলোকিত বাগেরহাট গড়ে তুলতে চাই। এজন্য কোন দূর্নীতিবাজ, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের সাথে আমার কোন প্রকার সম্পর্ক থাকবে না। বাগেরহাট-২ আসনে সংসদ সদস্য পদে বিজয়ী করার জন্য উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান।
তন্ময় তার বক্তব্যে আরো বলেন, যে মানুষের রাজনীতির আদর্শের মাঝে আজ আমরা দাড়িয়ে আছি। আমি সেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে চাই। এজন্য আমরা সকলে মিলে সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।
বুধবার সন্ধ্যায় বাগেরহাট পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দোগে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে বাগেরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সঞ্চালনায় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা আইনজীবি সমিতির সভাপতি ড. এ. কে আজাদ ফিরোজ টিপু, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, আহাদ উদ্দিন হায়দার, সরদার বদিউজ্জামান, শেখ ইলিয়াছ হোসেন, সরদার সেলিম রেজা, প্যানেল মেয়র আলহাজ্জ বাকী তালুকদার, জেলা শ্রমিক লীগের রেজাউর রহমান মন্টু, খান আবু বক্কার, যুব লীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মোল্লা শাহনেওয়াজ দোলন, মো. ফারুক তালুকদার জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মো. মনি মল্লিক, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা এ্যাড: শরিফা খানমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
