পিরোজপুরে কালের কন্ঠের ১০ম জন্মদিন পালিত
পিরোজপুরে কালের কন্ঠের ১০ম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় সরকারি শিশু পরিবারের হল রুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সন্তোষ কুমার নাথ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহামুদ। শুভ সংঘের সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক শুভ রয় প্রমুখ।
আলোচনা শেষে শিশুদের মধ্যে শুভ সংঘের সৌজন্যে শিশু পরিবারের ৬৫জন শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করা হয়। এর পর ১০ পাউন্ডের কেক কাটেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কন্ঠের পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজ।
