চিতলমারীতে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের (ক্যালব) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় চিতলমারী শিক্ষক-কর্মচার ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় চিতলমারী উপজেলা শিক্ষক-কর্মচরী ক্রেডিট ইউনিয়নের সভাপতি এস. এম. ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক মো. শেখ নজরুল ইসলাম, ক্যালব এর বাগেরহাট জেলা ব্যবস্থাপক মো. ইদ্রিসুর রহমান।
এ সময় চিতলমারী শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর গোলাম ফারুক বিগত বছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। সভা শেষে শ্রেষ্ঠ আমানতকারী সহকারী শিক্ষক সুলতানা পারভীনকে ক্যালব এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
