Friday, January 11th, 2019
ইন্দুরকানীতে হতদরিদ্র বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইন্দুরকানীতে হতদরিদ্র বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রশিকার সহায়তায় হতদরিদ্র বয়স্কদের মাঝে ৫০টি কম্বল, ৫০টি চাঁদর, ২০টি লাঠি, ২টি হুইল চেয়ার, ২০টি কমোড চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উদ্দীপনের জোনাল ব্যবস্থাপক কবির হোসেন, রিজোন্যাল ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সংস্থার সমন্বয়কারী মামুন প্রমুখ।
মঠবাড়িয়ায় তিন ইট ভাটায় জরিমানা ও কাচাঁ ইট বিনষ্ট
মঠবাড়িয়ায় পরিবেশ আইন অমান্য করে ইটভাটা করায় তিন ইট ভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও কাচা ইটে পানি নষ্ট হরা হয়েছে। শুক্রবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার পাতাকাটা গ্রামের জলিল মৃধার ব্রিক ফিল্ডে ২০ হাজার, সোনাখালী প্রামের ই এফ কে ব্রিক ফিল্ডের মালিক পক্ষের কবির হোসেনকে ২০ হাজার টাকা এবং উপজেলার পাচঁশত কুড়া গ্রামে শামীম মৃধার মালিকাধীন এম এ বি ব্রিক ফিল্ডে কাউকে না পাওয়ায় পানি দিয়ে ৫০ হাজার কাচাঁ ইট বিনষ্ট করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, পরিবেশবিস্তারিত পড়ুন
মোংলায় প্রয়াত ফাদার রিগনের বাড়ীসহ ক্যাথলিক গীর্জা ও স্কুলে দুর্ধর্ষ চুরি
বাগেরহাটের মোংলার শেহলাবুনিয়ার খ্রীষ্ট ধর্মাবলম্বীদের উপস্যানালয় ক্যাথলিক গীর্জা, মিশনারী স্কুল ও প্রয়াত ফাদার মারিনো রিগনের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে গীর্জার সিন্দুক, দান বাক্স, স্কুলের দরজার হ্যাজবোল্ট, আলমারী ও প্রয়াত ফাদার রিগন বাড়ীর অন্তত ১৫টি তালা ভেঙ্গে নগদ টাকার পাশাপাশি মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এছাড়া ধর্মীগ্রস্থ, প্রসাদসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ফেলে রেখে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘর্ষ এ চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মোংলা-রামপাল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. খায়রুল আলম। রিগন পাড়ার বাসিন্দা টুটুল বিশ্বাস বলেন, প্রয়াত ফাদারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৩১
বাগেরহাটের ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা হয়েছে।
চিতলমারীতে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের (ক্যালব) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় চিতলমারী শিক্ষক-কর্মচার ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় চিতলমারী উপজেলা শিক্ষক-কর্মচরী ক্রেডিট ইউনিয়নের সভাপতি এস. এম. ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক মো. শেখ নজরুল ইসলাম, ক্যালব এর বাগেরহাট জেলা ব্যবস্থাপক মো. ইদ্রিসুর রহমান। এ সময় চিতলমারী শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর গোলাম ফারুক বিগত বছরের বার্ষিক প্রতিবেদনবিস্তারিত পড়ুন
