প্রধান সূচি

মঠবাড়িয়ায় তিন ইট ভাটায় জরিমানা ও কাচাঁ ইট বিনষ্ট

মঠবাড়িয়ায় পরিবেশ আইন অমান্য করে ইটভাটা করায় তিন ইট ভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও কাচা ইটে পানি নষ্ট হরা হয়েছে। শুক্রবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার পাতাকাটা গ্রামের জলিল মৃধার ব্রিক ফিল্ডে ২০ হাজার, সোনাখালী প্রামের ই এফ কে ব্রিক ফিল্ডের মালিক পক্ষের কবির হোসেনকে ২০ হাজার টাকা এবং উপজেলার পাচঁশত কুড়া গ্রামে শামীম মৃধার মালিকাধীন এম এ বি ব্রিক ফিল্ডে কাউকে না পাওয়ায় পানি দিয়ে ৫০ হাজার কাচাঁ ইট বিনষ্ট করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে ইটের ভাটা নির্মাণ, সরকারি অনুমোদন বিহীন চিমনি ব্যবহার ও কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে তাদেও এ জরিমানা করা হয়েছে।এ অভিযান অব্যহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial