প্রধান সূচি

বাগেরহাট বিএনপি প্রার্থী এম এ সালামের সংবাদ সম্মেলন

বাগেরহাট দুই আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বাগেরহাট প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলন করেছে।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সালাম অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতিকের সমর্থক পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এছাড়া সন্ত্রাসী হামলায় তার কমপক্ষে ৩০ নেতা-কর্মীকে মারপিট করা হয়েছে। তারা হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছে। এছাড়া মাইকিং করতে বাধা দেয়া হচ্ছে। পোষ্টার লাগালে ছিঁড়ে ফেলা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তাকে সতের বার লিখিত অভিযোগ দেয়ার পরেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন।

তিনি বলেন, আমার অফিসে নেতা কর্মীদের আসতে বাধা দেয়া হচ্ছে। বাগেরহাট কচুয়ায় ধানের শীষের সমর্থক অসংখ্য পুরুষ শূন্য পরিবারে নৌকার সমর্থকরা নারী শিশুদের উপর হামলা চালাচ্ছে। পুলিশ এখনো একচোখা নীতিতে রয়েছ্ সে সবকিছু তাদের চোখের সামনে ঘটলেও না দেখার ভান করছেন। এত কিছুর পর নির্বাচনী মাঠে আছি শেষ পর্যন্ত থাকবো। ভোটাররা নির্বাচনে ভোট দিতে পারলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial