Monday, December 24th, 2018
পিরোজপুর-১ আসন নৌকার পক্ষে বিশাল মিছিল ॥ গণসংযোগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম গতকাল সোমবার পিরোজপুর শহরে নির্বাচনী মিছিল ও গণসংযোগ করেছেন। বিকেল ৪ টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে আওয়ামী লীগের প্রার্থী শ. ম. রেজাউল করিমের পক্ষে নৌকার মার্কার বিশাল নির্বাচনী মিছিল বের হয়ে নতুন পৌরসভা রোড, হাসপাতাল সড়ক, সদর রোড, পোষ্ট অফিস রোড, ডিসি পাড়া সড়ক, ভাগিরথি চত্বর, পুরাতন পৌরসভা রোড, ক্লাব রোড প্রদক্ষিন করে। মিছিলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ .ম. রেজাউল করিম. পিরোজপুর-১ আসনের এমপি ওবিস্তারিত পড়ুন
শাহাদাৎ হোসেন তার জীবদ্দশায় আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মরহুম আলহাজ্ব শাহাদাৎ হোসেন ছিলেন একজন সৎ, যোগ্য, কর্মঠ জনপ্রতিনিধি, সেবক তথা মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন ব্যক্তি। দীর্ঘ সময়কালে তিনি আমার কাছে নির্ভরযোগ্য আস্থাভাজন এবং ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে মৃত্যুর আগে পর্যন্ত আমার সাথে ছিলেন। আপদে বিপদে তিনি আমার সাথেই ছিলেন এবং আমাকে ত্যাগ করেন নি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বার বার নির্বাচিত হয়ে সরকারি ও আমার ব্যক্তিগত বিভিন্ন বরাদ্দ, ত্রাণ সামগ্রী অত্যন্ত কঠোর সততা ও নিষ্ঠার সাথে বিতরণ করেছেন। এলাকায় উন্নয়নের ব্যাপারে তিনি সব সময় আমার সাথে যোগাযোগবিস্তারিত পড়ুন
কাউখালীতে বাইসাইকেল মার্কার সমর্থনে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিনের মিছিল ও পথসভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কার পক্ষে গতকাল সোমবার সকালে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন কাউখালী উপজেলা উদ্যোগে মিছিল বের করা হয়। সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবু সাইদ মিয়া মনু’র নেতৃত্বে মিছিলটি উপজেলার জমিয়াতুল মোদারেছিন কার্যালয় থেকে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পথসভায় মিলিত হয়। পথসভায় বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুরবিস্তারিত পড়ুন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কাউখালী মডেল স্কুল শীর্ষে
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পিরোজপুরের কাউখালী উপজেলায় এবার পাসের হার ৯৯ দশমিক ৮০শতাংশ। উপজেলায় ১০১৩ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করে ১০১১ জন। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। এর মধ্যে ছেলে ৪৯ জন, মেয়ে ৭৯ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে। এই স্কুল থেকে ৮৫ জন পরীক্ষায় অংশ নেয়। ৩০ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে। বিগত বছরগুলোতেও এই বিদ্যালয়ে শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। মডেল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, শিক্ষক-শিক্ষার্থীবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জেএসসিতে শতভাগ পাশ করেছে ৯ শিক্ষা প্রতিষ্ঠান
ইন্দুরকানীতে জেএসসিতে ইন্দুরকানী কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন। এ উপজেলায় ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ করেছে ৭ শিক্ষা প্রতিষ্ঠান এবং জেডিসিতে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ২টি মাদ্রাসা শতভাগ পাশ করেছে। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাড়ৈইখালী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিন ইন্দুরকানী আদর্শ বালিকা বিদ্যালয়, পশ্চিম বালিপাড়া পাইলট হাইস্কুল, রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মীলনী মাধ্যমিক বিদ্যালয়, বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়। এছাড়া মাদ্রাসার জেডিসিতে একটি প্রতিষ্ঠান ও জিপিএ-৫ পায়নি। এফ করিম আলিম মাদ্রাসা ও বিজিএস দাখিল মাদ্রাসা শতভাগ পাশ করেছে।
পিরোজপুর-৩ মঠবাড়িয়ায় লাঙল প্রতীকের সমর্থনে মুক্তিযোদ্ধা সমাবেশ
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙল) প্রতীকে সমর্থন জানিয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের ৬ শতাধিক মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু ময়া আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সহ-সভাপতি ফারুকউজ্জামান, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহম্মেদ, জালালবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পৌর কাউন্সিলরসহ বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার
জেলার মঠবাড়িয়া উপজেলায় বিএনপি’র ৯ নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। নির্বাচনে নাশকতার জড়িত সন্দেহে রবিবার রাতভর অভিযান চালিয়ে পৌর কাউন্সিলরসহ উপজেলা বিএনপির ৯ নেতা-কর্মী গ্রেফতার করেছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান খোকন, সহ-সভাপতি আ.ম মাহবুবুল ইসলাম আকন, পৌর কাউন্সিলর বিএনপি নেতা সরোয়ার হোসেন সগীর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ জাকির হোসেন মল্লিক, বড়মাছুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার, ফারুক খান, সোবাহান খান ও লিটন শরীফ। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরাবিস্তারিত পড়ুন
বাগেরহাট বিএনপি প্রার্থী এম এ সালামের সংবাদ সম্মেলন
বাগেরহাট দুই আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বাগেরহাট প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সালাম অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতিকের সমর্থক পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এছাড়া সন্ত্রাসী হামলায় তার কমপক্ষে ৩০ নেতা-কর্মীকে মারপিট করা হয়েছে। তারা হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছে। এছাড়া মাইকিং করতে বাধা দেয়া হচ্ছে। পোষ্টার লাগালে ছিঁড়ে ফেলা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তাকে সতের বার লিখিত অভিযোগ দেয়ার পরেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার অফিসে নেতা কর্মীদের আসতে বাধা দেয়া হচ্ছে।বিস্তারিত পড়ুন
বাগেরহাটের দেপাড়ায় নির্বাচনী জনসভায় শেখ তন্ময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানুষ এখন নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে
বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় বলেছেন, বর্তমান প্রজন্মের মানুষ যুদ্ধ আর সহিংসতা চায় না। তারা স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং সততা নিয়ে দেশ গড়তে চায়। বিএনপি লুটপাট, সন্ত্রাস ও জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। তাই মানুষ তাদের আর বিশ্বাস করে না। তাই এই অঞ্চলের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ মাঠে নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ তন্ময় এসব কথা বলেন। তিনি বলেন, সুন্দর দেশ গড়তে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকাবিস্তারিত পড়ুন
চিতলমারীতে অটো টেম্পু-মাহিন্দ্রা মালিক শ্রমিক ইউনিয়নের মিছিল ও নির্বাচনী সভা
জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে চিতলমারী অটো টেম্পু-মাহিন্দ্রা মালিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় একটি নির্বাচনী মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অটো টেম্পু-মাহিন্দ্রা মালিক শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে এসে শেষ হয়। এ সময় মালিক সমিতির সভাপতি মোশারেফ শেখ সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশ্বাব আলী শেখ, শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ফজলবিস্তারিত পড়ুন
