প্রধান সূচি

ইন্দুরকানীতে জেএসসিতে শতভাগ পাশ করেছে ৯ শিক্ষা প্রতিষ্ঠান

ইন্দুরকানীতে জেএসসিতে ইন্দুরকানী কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন। এ উপজেলায় ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ করেছে ৭ শিক্ষা প্রতিষ্ঠান এবং জেডিসিতে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ২টি মাদ্রাসা শতভাগ পাশ করেছে। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাড়ৈইখালী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিন ইন্দুরকানী আদর্শ বালিকা বিদ্যালয়, পশ্চিম বালিপাড়া পাইলট হাইস্কুল, রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মীলনী মাধ্যমিক বিদ্যালয়, বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়। এছাড়া মাদ্রাসার জেডিসিতে একটি প্রতিষ্ঠান ও জিপিএ-৫ পায়নি। এফ করিম আলিম মাদ্রাসা ও বিজিএস দাখিল মাদ্রাসা শতভাগ পাশ করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial