প্রধান সূচি

পিরোজপুর-৩ মঠবাড়িয়ায় লাঙল প্রতীকের সমর্থনে মুক্তিযোদ্ধা সমাবেশ

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙল) প্রতীকে সমর্থন জানিয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের ৬ শতাধিক মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেন।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু ময়া আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সহ-সভাপতি ফারুকউজ্জামান, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহম্মেদ, জালাল আহম্মেদ, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন ও মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

সমাবেশে মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার মনোনীত মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর লাঙল প্রতীকে সমর্থন জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আগামী বাংলাদেশ গড়তে দেশের সকল মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ। তাই শেখ হাসিনার মনোনীত প্রার্থীকেই মুক্তিযোদ্ধারা বিজয়ী করতে বদ্ধপরিকর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial