প্রধান সূচি

মঠবাড়িয়ায় পৌর কাউন্সিলরসহ বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

জেলার মঠবাড়িয়া উপজেলায় বিএনপি’র ৯ নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। নির্বাচনে নাশকতার জড়িত সন্দেহে রবিবার রাতভর অভিযান চালিয়ে পৌর কাউন্সিলরসহ উপজেলা বিএনপির ৯ নেতা-কর্মী গ্রেফতার করেছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান খোকন, সহ-সভাপতি আ.ম মাহবুবুল ইসলাম আকন, পৌর কাউন্সিলর বিএনপি নেতা সরোয়ার হোসেন সগীর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ জাকির হোসেন মল্লিক, বড়মাছুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার, ফারুক খান, সোবাহান খান ও লিটন শরীফ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা আসন্ন নির্বাচনে নাশকতা ও আইনশৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষে পরিকল্পনা চালাচ্ছিল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial