প্রধান সূচি

শাহাদাৎ হোসেন তার জীবদ্দশায় আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মরহুম আলহাজ্ব শাহাদাৎ হোসেন ছিলেন একজন সৎ, যোগ্য, কর্মঠ জনপ্রতিনিধি, সেবক তথা মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন ব্যক্তি। দীর্ঘ সময়কালে তিনি আমার কাছে নির্ভরযোগ্য আস্থাভাজন এবং ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে মৃত্যুর আগে পর্যন্ত আমার সাথে ছিলেন। আপদে বিপদে তিনি আমার সাথেই ছিলেন এবং আমাকে ত্যাগ করেন নি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বার বার নির্বাচিত হয়ে সরকারি ও আমার ব্যক্তিগত বিভিন্ন বরাদ্দ, ত্রাণ সামগ্রী অত্যন্ত কঠোর সততা ও নিষ্ঠার সাথে বিতরণ করেছেন। এলাকায় উন্নয়নের ব্যাপারে তিনি সব সময় আমার সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন এবং আমার সাথে পরামর্শ করতেন। তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করনে নি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তিনি আল্লাহর রহমতে অবশ্যই জান্নাতবাসী হবেন এই দোয়া করছি। যারা জনসেবা করেন তাদের উপর আল্লাহর রহমত থাকে। মানুষের জন্য সেবামূলক কাজ করার সুযোগ পেয়ে তিনি তার সঠিক ব্যবহার করলে আল্লাহ তার প্রতি খুশী থাকেন। অনেকে ক্ষমতা পেয়েও তার ব্যবহার করতে সক্ষম হন না। আমার বিশ্বাস তার এলাকা ও পরিবারে মরহুম শাহাদাৎ হোসেনের শূণ্যতা অবশ্যই পুরণ হবে।
জাতীয়পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা আওয়ামী লীগ গতকাল সোমবার দুপুরে ভান্ডারিয়ায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে এক মোনাজাত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক, যুবলীগের উপজেলা আহবায়ক এনামুল কবির টিপু ও যুগ্ম আহবায়ক লিটন পেশকার, জেপি নেতা মোস্তফা সিকদার প্রমূখ।

দোয়া মাহফিলে অংশ নেন জেপি নেতা ইউসুফ আলী আকন, আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার ও নিজামুল হক নান্না, মরহুমের মেঝ ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয়পার্টি জেপি উপজেলা মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, রোকেয়া বেগম প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial