প্রধান সূচি

বাগেরহাটের দেপাড়ায় নির্বাচনী জনসভায় শেখ তন্ময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানুষ এখন নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় বলেছেন, বর্তমান প্রজন্মের মানুষ যুদ্ধ আর সহিংসতা চায় না। তারা স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং সততা নিয়ে দেশ গড়তে চায়। বিএনপি লুটপাট, সন্ত্রাস ও জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। তাই মানুষ তাদের আর বিশ্বাস করে না। তাই এই অঞ্চলের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ মাঠে নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ তন্ময় এসব কথা বলেন।

তিনি বলেন, সুন্দর দেশ গড়তে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যা অন্যদের কাছে অনুকরণীয় হবে। এলাকার মানুষের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবার আরও উন্নয়ন করতে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। নৌকা প্রতিকে ভোট দিয়ে আপনারা আমাকে সেই সুযোগ করে দিন।

স্থানীয় গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আসিয়া বেগম, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসী, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফা খানম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, জেলা তাঁতী লীগের আহবায়ক আব্দুল বাকী তালুকদার প্রমুখ।

পরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী নকুল বিশ্বাস গান গেয়ে সভাস্থলে আসা দর্শক শ্রোতাদের প্রতি নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial