প্রধান সূচি

পাইকগাছায় চাঁদখালী-কপিলমুনি বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গোল ব্যবধানে ফাইনালে উঠেছে। মঙ্গলবার বিকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রাড়–লী ও চাঁদখালী একদাশের মধ্যকার খেলায় ১-১ গোলে সমতা হয়। তবে পয়েন্টে এগিয়ে থাকায় চাঁদখালী ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এর আগের দিন প্রথম সেমিফাইনাল খেলায় কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, উপজেলা শিক্ষা অফিসারের সহধর্মীনী সুমা আক্তার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ, পঙ্কোজ কুমার কুন্ডু, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। খেলার ধারাভাষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু ও শিহাব উদ্দীন ফিরোজ বুলু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial