পাইকগাছায় সাজা প্রাপ্ত আসামী আটক
পাইকগাছায় আনিছুর রহমান সরদার (৫৫) নামে এক বছরের সাজা প্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। আটক আনিছুর উপজেলার কানুয়াডাঙ্গা গ্রামের মুছাল সরদারের ছেলে। বন আইনে দায়ের করা ১০৬/১২ নং মামলায় কয়রার আদালতে আনিছুরের এক বছরের সাজা হয়।
মঙ্গলবার দুপুরে থানার এএসআই মহিবুল্লাহ অভিযান চালিয়ে চাঁদখালী বাজার থেকে আনিছুরকে আটক করে বলে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান।
Please follow and like us:
« পাইকগাছায় চাঁদখালী-কপিলমুনি বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় ৩শ পিচ ইয়াবাসহ আটক-১ »
