Tuesday, September 11th, 2018
পিরোজপুরে আওয়ামী লীগের এমপি প্রার্থী শেখ এ্যানী রহমানের গাড়ী বহরে গুলির অভিযোগ
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এর সহধর্মিনী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমানের গাড়ী বহরে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে পিরোজপুর শহরের দামোদর ব্রীজ এলাকায় এ গুলির ঘটনা ঘটে। এ সময় পাঁচ রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে সদর থানার সামনে ও অবকাশ হোটেল মোড়ে পরে চার রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রার্থী শেখ এ্যানী রহমান টুঙ্গীপাড়া থেকে মটরসাইকেল ও গাড়ী বিশাল বহর নিয়েবিস্তারিত পড়ুন
স্কুল ছাত্রকে আসামি করায়
মঠবাড়িয়ায় ওসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
আন্তঃ স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা চলাকালে মারধর ঘটনায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীকে আসামি করে মামলা নেয়ায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা মঠবাড়িয়া থানার ওসির অপসারণ দাবি করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সহা¯্রাধিক শিক্ষার্থীরা ১২/১৪ কিলোমিটার দূর থেকে পৌর শহরে এসে বিক্ষোভ মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ হাওলাদার, জি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, এন. সি তমেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিবিএসবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিভাগীয় দুদক পরিচালকের সততা স্টোরের উদ্বোধন
ইন্দুরকানীতে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগীতায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করেন দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবু সাঈদ। পরে বিদ্যালয় মিলনাতয়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেরা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাবেকবিস্তারিত পড়ুন
কতিপয় কর্মচারীদের যোগসাজসে মোংলায় বনবিভাগের রেষ্টহাউজ ও লঞ্চে
যৌনকর্মীদের দিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ফুয়েল জেটির রেষ্টহাউজ ও জেটিতে থাকা “বাঘ রক্ষী-১” নামক বনবিভাগের নিজস্ব লঞ্চে দীর্ঘদিন ধরে নারীদের দিয়ে চলে আসা দেহ ব্যবসার ঘটনা ফাঁস হয়ে পড়েছে। এর সাথে বনবিভাগের কতিপয় কর্মচারী সরাসরি জড়িত থাকায় লজ্জাজনক এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত ও ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাচ্ছেন দায়িত্বশীল স্থানীয় বন কর্মকর্তারা। কর্মচারীদের চাকরী বাচাতে দায়সারা তদন্ত করছেন বলেও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করা শর্তে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের একজন বিএম (বোটম্যান) জানান, “বাঘ রক্ষী-১” নামক বনবিভাগের নিজস্ব লঞ্চে রবিবার ওই লঞ্চেরই লস্কর মোঃ চাঁন মিয়া চান্দু, বিভাগীয়বিস্তারিত পড়ুন
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মনোনয়পত্র জমা
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী পরিষদ নির্বাচন (২০১৮-২০২২ মেয়াদে) মনোনয়পত্র জমা দিয়েছেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এর প্যানেল। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের নিকট এ মনোয়নপত্র জমা দেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এর প্যানেল। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ও প্যানেলের অন্যান্য সদস্যবৃন্দ। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার ও অতি: জেলা প্রশাসক মো: শাহীন হোসেন জানান, মঙ্গলবার মনোয়নপত্র জমা দেওয়ার দিনে একটি মাত্র প্যানেল জমা পড়েছে। প্যানেলের প্রার্থীরা হলেন, সহ-সভাপতি মো: ফিরোজুল ইসলাম, শেখবিস্তারিত পড়ুন
আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন … ড. মসিউর রহমান
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলার মৌখালী মোল্লা বাড়ী চত্ত্বরে আইনজীবীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধ অপরাধের বিচার বর্তমান সরকারের আইনের শাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে ড. মসিউর রহমান বলেন, বিএনপি জামায়াত দেশের শান্তি চাই না, এ জন্য তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করার রাজনীতি করে। বিএনপি-জামায়াতের এ ধরণের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ৩শ পিচ ইয়াবাসহ আটক-১
পাইকগাছায় ৩শ পিচ ইয়াবাসহ আরশাদ আলী গাজী (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক আরশাদ উপজেলার শ্রীকণ্ঠপুর মাঝেরপাড়া গ্রামের মৃত কানাই গাজীর ছেলে। মঙ্গলবার দুপুরে থানার এসআই শহিদুল ইসলাম অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ৩শ পিচ ইয়াবাসহ আরশাদকে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান।
পাইকগাছায় সাজা প্রাপ্ত আসামী আটক
পাইকগাছায় আনিছুর রহমান সরদার (৫৫) নামে এক বছরের সাজা প্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। আটক আনিছুর উপজেলার কানুয়াডাঙ্গা গ্রামের মুছাল সরদারের ছেলে। বন আইনে দায়ের করা ১০৬/১২ নং মামলায় কয়রার আদালতে আনিছুরের এক বছরের সাজা হয়। মঙ্গলবার দুপুরে থানার এএসআই মহিবুল্লাহ অভিযান চালিয়ে চাঁদখালী বাজার থেকে আনিছুরকে আটক করে বলে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান।
পাইকগাছায় চাঁদখালী-কপিলমুনি বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে
পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গোল ব্যবধানে ফাইনালে উঠেছে। মঙ্গলবার বিকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রাড়–লী ও চাঁদখালী একদাশের মধ্যকার খেলায় ১-১ গোলে সমতা হয়। তবে পয়েন্টে এগিয়ে থাকায় চাঁদখালী ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগের দিন প্রথম সেমিফাইনাল খেলায় কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউলবিস্তারিত পড়ুন
