প্রধান সূচি

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মনোনয়পত্র জমা

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী পরিষদ নির্বাচন (২০১৮-২০২২ মেয়াদে) মনোনয়পত্র জমা দিয়েছেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এর প্যানেল।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের নিকট এ মনোয়নপত্র জমা দেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এর প্যানেল। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ও প্যানেলের অন্যান্য সদস্যবৃন্দ।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার ও অতি: জেলা প্রশাসক মো: শাহীন হোসেন জানান, মঙ্গলবার মনোয়নপত্র জমা দেওয়ার দিনে একটি মাত্র প্যানেল জমা পড়েছে। প্যানেলের প্রার্থীরা হলেন, সহ-সভাপতি মো: ফিরোজুল ইসলাম, শেখ হায়দার আলী বাবু, অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখি, চৌধুরী জাকির হোসেন, সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান, অতি: সাধারন সম্পাদক অমিত কুমার রায়, সিরাজ উদ্দিন শাহিন, মেহেদী হাসান আরমান, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক এবং কার্য নির্বাহী সদস্যপদে এ. কে. এম. বায়েজিদুল ইসলাম, তানুজি নাগ, এ্যাড স্বপন দেব, শেখ ইলিয়াছ হোসেন, এম. এস. আলম. যতীন্দ্র নাথ বিশ্বাস, খান তানভীর হোসেন লিপন, মো: আজীম হাওলাদার, বিশ্বনাথ গৌতম বাবু, মো: আবু তাহের, মীর জায়েসি আশরাফি জেমস, মুস্তাহিদুর রহমান মুক্ত, তালুকদার আজমল কবীর, শেখ ইস্তিয়াক আহম্মেদ, মিসেস সেলিমা বেগম, তানিয়া খাতুন, সৈয়দ আলতাফ হোসেন ও মো: মনি মল্লিক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial