প্রধান সূচি

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ও মুক্তিযোদ্ধা এম.এ সামাদের মৃত্যু

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ঐতিহাসিক আগরতলা ষড়যত্র মামলার ৮নং আসামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযুদ্ধা কর্পোরাল এম.এ সামাদ মৃধা (৮৮) রবিবার রাতে ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… রাজিউন)।
তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। রবিবার রাতে ঢাকা গ্রীনরোড স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রথম জানাযা, সোমবার আসর নামাজ বাদ মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাঁয়ে দ্বিতীয় জানাযা এবং উপজেলার দক্ষিণ মিঠাখালী নিজ গ্রামের বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial