Monday, September 10th, 2018
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ও মুক্তিযোদ্ধা এম.এ সামাদের মৃত্যু
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ঐতিহাসিক আগরতলা ষড়যত্র মামলার ৮নং আসামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযুদ্ধা কর্পোরাল এম.এ সামাদ মৃধা (৮৮) রবিবার রাতে ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। রবিবার রাতে ঢাকা গ্রীনরোড স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রথম জানাযা, সোমবার আসর নামাজ বাদ মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাঁয়ে দ্বিতীয় জানাযা এবং উপজেলার দক্ষিণ মিঠাখালী নিজ গ্রামের বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন
জাতীয়করণ বঞ্চিত সকল বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে সোমবার পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর শাখা। শহরের সিও অফিস মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সমিতির বরিশাল বিভাগীয় সভাপতি শাহনাজ পারভীন, পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল মজুমদার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন ফকির, শিক্ষক সাবিনা ইয়াসমীন, মিতালী রানীম সবিতা রানী, হাফছা আক্তার প্রমুখ। বক্তারা সারাদেশে জাতীয়করণ বঞ্চিত সকল বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ১ দফা দাবী জানান এবং ঢাকায় অবস্থানবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ফুটবল খেলায় ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া ফুটবল খেলাকে কেন্দ্র করে ৬ শিক্ষার্থীকে মারধর করে আহতের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সোমবার সকালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৪টি মাধ্যমিক, ৩টি প্রাথমিক ও ১টি মাদ্রাসার সম্মুখ সড়ক অবরোধ করে প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা একযোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। এসময় গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা মো. দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা আলহাজ্ব আ. লতিফ সিকদার, প্রধান শিক্ষক আনোয়ার মাহমুদ,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত
ইন্দুরকানীতে বেকার যুবক-যুব নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিটাকের ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রাম ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের সহযোগিতায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটাকের মহাপরিচালক ও শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, বিটাকের পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পলিসি স্পেশালিষ্ট আসাদ উজ জামান, সেপার প্রকল্প পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
থানায় মামলা : গ্রেফতার-১
মাদ্রাসা ছাত্রকে চাকুরীর প্রলোভন দেছিয়ে অপহরণের অভিযোগ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পাশ্ববর্তী ঝালকাঠীর রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের দিনমজুর হানিফ হাওলাদারের ছেলে স্থানীয় হাজী বাড়ি মাদ্রাসার মক্তবে পড়া মো. রায়হান (১০) নামের এক মাদ্রাসা ছাত্রকে চাকুরির প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে ভান্ডারিয়া পৌর শহরের ৪নং ওয়ার্ডের কলেজ মোড় সংলগ্ন জামিরতলা গ্রামের কিসলু হাওলাদারের ছেলে সায়েদ হাওলাদার। এ বিষয়ে গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ ছাত্রের বাবা দিন মজুর হানিফ হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ভান্ডারিয়া থানা পুলিশ সায়েদ ও কিসলুকেকে রবিবার রাতে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের পর কিসলুকে জনৈক কালাম হাওলাদারের জিম্মায় ছেড়ে দিলেওবিস্তারিত পড়ুন
