থানায় মামলা : গ্রেফতার-১
মাদ্রাসা ছাত্রকে চাকুরীর প্রলোভন দেছিয়ে অপহরণের অভিযোগ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পাশ্ববর্তী ঝালকাঠীর রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের দিনমজুর হানিফ হাওলাদারের ছেলে স্থানীয় হাজী বাড়ি মাদ্রাসার মক্তবে পড়া মো. রায়হান (১০) নামের এক মাদ্রাসা ছাত্রকে চাকুরির প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে ভান্ডারিয়া পৌর শহরের ৪নং ওয়ার্ডের কলেজ মোড় সংলগ্ন জামিরতলা গ্রামের কিসলু হাওলাদারের ছেলে সায়েদ হাওলাদার। এ বিষয়ে গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ ছাত্রের বাবা দিন মজুর হানিফ হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ভান্ডারিয়া থানা পুলিশ সায়েদ ও কিসলুকেকে রবিবার রাতে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের পর কিসলুকে জনৈক কালাম হাওলাদারের জিম্মায় ছেড়ে দিলেও সায়েদকে আটক করে সোমবার পিরোজপুর আদালতে প্রেরণ করেছে।
নিখোঁজ ছাত্রের মা জাহানারা এবং নানা আনছার হাওলাদার সাংবাদিকদের জানান, কোরবানির ঈদের আগে মাদ্রাসা ছুটির পর ভান্ডারিয়ায় নানা বাড়ি বেড়াতে আসে। কোরবানি শেষ হয়ে যাওয়ার পরও ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন মা-বাবা। পরে নানা বাড়িসহ সকল আত্মীয়স্বজনের বাড়ি খোঁজা খুঁিজ করেও সন্ধান না পেয়ে থানা পুলিশ এবং সাংবাদিকদের দারস্থ হয় পরিবার ও স্বজনরা। রবিবার রাতে নানা আনছারের বাড়ি সংলগ্ন সমাজসেবী আ. জলিল মোল্লা জানান, বেশ কয়েকদিন পূর্বে নিখোঁজ রায়হানেকে দেখে তার কাছে জিজ্ঞাসা করে জানতে পারেন যে সায়েদ তাকে মাসে ১৫ হাজার টাকায় চিটাগং অর্থাৎ সায়েদ এবং তার পরিবার যেখানে থাকে সেখানে নিয়ে চাকুরি দেয়ার নাম করে নিয়ে যায়। এরপর সায়েদের পরিবারের লোকজন যখন বাড়িতে থাকা গরু বাছুর, হাস, মুরগি এমনকি ঘরের চালার টিনও বিক্রি করে ঘর তালাবদ্ধ করে তখন সন্দেহের দানা বাঁধে। ৬টি গরু কিনে রাখে স্থানীয় পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আফজাল আকন। পরে তা থানা পুলিশের সহায়তায় ওয়ার্কাস পার্টির উপজেলা সাধারণ সম্পাদক কালাম হাওলাদারের জিম্মায় রাখা হয় বলেও জানান জলিল মোল্লা। এ বিষয়ে কালাম হাওলাদারের সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, একটি দরখাস্ত পেয়েছি। বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখার জন্য পুলিশ কাজ করছে।
এদিকে, প্রায় ১৯ দিন ছেলেকে না পাওয়ায় বা অপহরনকারীদের মাধ্যেমে তার সাথে কোন প্রকার যোগাযোগ করতে না পাড়ায় দিশেহারা হয়ে পরেছে মা জাহানারা। এ রির্পোট লেখা পর্যন্ত সায়েদদের ঘর তালাবদ্ধ এবং তারা পূর্ব থেকেই চিটাগং থাকে। অন্যদিকে এটি একটি অপহরণকারী চক্র কিনা তা নিয়ে নানা ধরনের মন্তব্য আছে সাধারণ মহলে। কারণ এর পূর্বেও পিরোজপুরের ইন্দুরকানীর এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হলেও তার খোঁজ এখনও মেলেনি। এছাড়া ভান্ডারিয়া থেকে পূর্বে এ ধরনের বেশ কয়েকজন কিশোর নিখোঁজ হয়েছে।
