প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

জেলা পর্যায়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে পিরোজপুরে শিশুদের মাতৃদুগ্ধ পানে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি অফিসে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা সকলের জন্য কল্যাণ।
পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাতৃদুগ্ধ সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস আলী মিয়া। বক্তব্য রাখেন, সহযোগী সংস্থা সিএসএ ফর সান এর বরিশাল প্রতিনিধি হাসিনা বেগম নিলা, আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক শামীমা রানী, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, ডাক দিয়ে যাই সংস্থার প্রোগ্রাম ম্যানেজার আসাদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সক্ষম দম্পতি ও মায়েদের মাঝে নবজাতকের জন্মের ১ ঘন্টার মধ্যে মাতৃদুগ্ধ পানের সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে মুক্ত আলোচনা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial