Tuesday, August 28th, 2018
পিরোজপুরে ঠিকাদারী কাজে চাঁদাদাবী ও শ্রমিকদের মারধরের অভিযোগ
পিরোজপুরে ঠিকাদারী কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবী এবং ঠিকাদারের লোকজনের উপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজদের হামলা ও মারধরের শিকার হয়ে বাবুল সেখ নামে এক শ্রমিক পিরোজপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার মুখমন্ডলে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। গত শনিবার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন নির্মানাধীন কালিগঙ্গা ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। এ সময় নতুন কালিগঙ্গা ব্রীজের নির্মান কাজের জায়গায় জারা বিল্ডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা বালু ফেলার কাজ করছিল। চাঁদা দাবী এবং ঠিকাদারী কাজে বাঁধা প্রদান ও শ্রমিকদের মারধরের ঘটনায় পিরোজপুরবিস্তারিত পড়ুন
ফুটবলার আব্দুস সালাম মধু’র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল
পিরোজপুরের স্বনামধন্য ফুটবলার জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি এবং পৌর কাউন্সিলর আব্দুস সালাম মধু’র মৃত্যুতে মঙ্গলবার আসরবাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে শহরের পুরাতন জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাতীয় ফুটবল দলের খেলোয়ার লিটন খানসহ সমিতির নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়ারবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মস্থলে ফেরা মানুষের দূর্ভোগ চরমে : লঞ্চ-স্টিমার-বাসে এখনও যাত্রীদের ভীড়
ঈদ উল আযহার দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। লঞ্চ-স্টিমারে তিল ধারনের ঠাঁই নেই। প্রিয়জনদের সাথে বাড়িতে এসে ঈদ করতে আসা লোকজন এখন জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের দীর্ঘ ছুটি শেষে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে মানুষ এখনও কর্মস্থলে ফিরছে। লঞ্চঘাট, স্টিমার ঘাটে এখনও যাত্রীদের উপচেপড়া ভিড়। পিরোজপুরের হুলারহাট ও কাউখালী লঞ্চ ও স্টিমার ঘাটে মঙ্গলবার ঢাকামুখী কত যাত্রী কর্মস্থলে ফিরে গেছেন তার সঠিক হিসাব রাখা কারও পক্ষে সম্ভব হয়নি। মঙ্গলবার পিরোজপুরের হুলারহাট ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ৭টি লঞ্চ ও ১টি স্টিমার। বিআইডব্লিউটিসি’রবিস্তারিত পড়ুন
তথ্য অফিসের উদ্যোগে নাজিরপুরে মহিলা সমাবেশ
জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার নাজিরপুর উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ” প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি উপজেলা ছিলেন নির্বাহী অফিসার ঝুমুর বালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী। মহিলা সমাবেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং)সহ বাল্য বিবাহ, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ, ইভটিজিং বিষয় নিয়ে তিনি আলোচনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার। অনুষ্ঠানে ইউপি মহিলা সদস্য,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
জেলা পর্যায়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে পিরোজপুরে শিশুদের মাতৃদুগ্ধ পানে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি অফিসে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা সকলের জন্য কল্যাণ। পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাতৃদুগ্ধ সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস আলী মিয়া। বক্তব্য রাখেন, সহযোগী সংস্থা সিএসএ ফর সান এর বরিশাল প্রতিনিধি হাসিনা বেগম নিলা, আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক শামীমা রানী, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে কার্ড ছাপিয়ে বাল্যবিয়ে
ইন্দুরকানীতে বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণার পরও থামছে না বাল্যবিয়ে। একের পর এক বাল্যবিয়ে বেড়েই চলছে। এমনকি প্রশাসনকে তোয়াক্কা না করে কার্ড ছাপিয়ে দাওয়াত দিয়ে ঢাক-ঢোল পিটিয়ে অনুষ্ঠান করে দেয়া হচ্ছে বাল্যবিয়ে। গত শুক্রবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের উত্তর কলারণ গ্রামের আব্দুস জব্বার শেখের নবম শ্রেণি পড়–য়া মেয়ে কারিমা আক্তার সাথে পাশর্^বর্তী দক্ষিন কলারণ গ্রামের সোনা আলী হাওলাদারের ছেলে হানিফ হাওলাদারের বিয়ে অনুষ্ঠিত হয়। শুধু বিয়ের কার্ড ছাপিয়ে ক্ষ্যান্ত নয়। বিয়ের গেট, প্যান্ডেল করে জাকজমক করে সাজিঁয়ে রাখার পর বরযাত্রী এসে কনেকে নিয়ে যায়। ওই কনে উত্তর-পশ্চিম কলারণ আজাহার আলীবিস্তারিত পড়ুন
নাজিরপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
জেলার নাজিরপুরে নিখোঁজের ৩ দিন পর মেহেদী বেপারী (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেদী উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত বাদশা বেপারীর ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গ্রামের একটি ডোবা থেকে পুলিশ মেহেদীর লাশ উদ্ধার করে। নিহত মেহেদীর পরিবার সূত্রে জানা গেছে, মেহেদী তার চাচা সাথে ঢাকায় থেকে একটি হোটেলে বয়ের কাজ করতো। ঈদে ছুটিতে সে বাড়ীতে আসে। গত রবিবার সকালে মেহেদী বাড়ী থেকে বের হয়। তার পর আর সে বাড়ী ফেরেনি। প্রতিবেশী মেহেদীর বাড়ীর পিছনের দিকে একটি ডোবায় লাশ দেখে খবর দিলে মেহেদীর মা গিয়েবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বন্দুক যুদ্ধে নিহত-১
সুন্দরবনে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে রফিকুল ইসলাম রানা (৩৭) নামের এক বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত বনদস্যু রফিকুল ইসলাম রানা বনদস্যু নোয়া বাহিনীর সদস্য। র্যাব-৮ এর অধিনায়ক (সিও) আতিকা ইসলাম সাংবাদিকদের জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় দস্যুতা দমনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের অপারেশন টিম ওই এলাকায় পৌঁছলে র্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা প্রথমে গুলি ছোড়ে। উভয় পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে বনদস্যুরা বনের গভীরে পালিয়ে গেলে ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
বাগেরহাট অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
বাগেরহাটে বটগাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৭০) বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হযরত খানজাহানের (রহ:) মাজার মোড় এলাকার একটি গাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের ময়না তদন্ত করতে পুলিশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজিত কুমার নন্দী বলেন, সকালে স্থানীয় লোকজন হযরত খানজাহানের (রহ:) মাজার মোড় বটগাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তার গায়ের রং শ্যামলা, মুখেবিস্তারিত পড়ুন
