প্রধান সূচি

নাজিরপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

জেলার নাজিরপুরে নিখোঁজের ৩ দিন পর মেহেদী বেপারী (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেদী উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত বাদশা বেপারীর ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গ্রামের একটি ডোবা থেকে পুলিশ মেহেদীর লাশ উদ্ধার করে।

নিহত মেহেদীর পরিবার সূত্রে জানা গেছে, মেহেদী তার চাচা সাথে ঢাকায় থেকে একটি হোটেলে বয়ের কাজ করতো। ঈদে ছুটিতে সে বাড়ীতে আসে। গত রবিবার সকালে মেহেদী বাড়ী থেকে বের হয়। তার পর আর সে বাড়ী ফেরেনি। প্রতিবেশী মেহেদীর বাড়ীর পিছনের দিকে একটি ডোবায় লাশ দেখে খবর দিলে মেহেদীর মা গিয়ে লাশ সনাক্ত করে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল বলেন, বৈঠাকাটা তদন্ত কেন্দ্রেও ইনচার্জ এসআই অনুপ কুমার মন্ডল এসে লাশের সুরতহাল প্রতিবেদন করেছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ অনুপ কুমার মন্ডল বলেন, লাশের গলায় দাগ রয়েছে এবং পাশের একটি আমড়া গাছে একটি ঝুলন্ত রশিও পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গাছে ঝুলতে গিয়ে ডাল ভেঙ্গে পড়েছে। সেখান থেকে ভাঙ্গা ডালও পাওয়া গেছে। তার পরেও ময়না তদন্ত ছাড়া মৃত্যুও সঠিক কারণ বলা যাচ্ছে না।

নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল সারওয়ার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য পিরোজপুর সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial