প্রধান সূচি

তথ্য অফিসের উদ্যোগে নাজিরপুরে মহিলা সমাবেশ

জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার নাজিরপুর উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ” প্রকল্পের আওতায়  মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি উপজেলা ছিলেন নির্বাহী অফিসার ঝুমুর বালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী।

মহিলা সমাবেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং)সহ বাল্য বিবাহ, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ, ইভটিজিং বিষয় নিয়ে তিনি আলোচনা করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার।

অনুষ্ঠানে ইউপি মহিলা সদস্য, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial